বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ার শেরপুরে ইউপি সদস্যের কুরিয়ার পার্সেল খুলেই মিলল চাইনিজ কুড়াল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৪১৮ বার পঠিত

উত্তম সরকার, (বগুড়া) প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের সদস্যের নামে পাঠানো কুরিয়ারে সার্ভিসের পার্সেল খুলেই মিলল চাইনিজ কুড়াল। ঘটনাটি নিয়ে উপজেলা এলাকায় চাঞ্চল্যতার সৃষ্টি হয়েছে।

২৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ‘রিডেক্স হোম ডেলিভারি সার্ভিস’ কুরিয়ারে পার্সেলটি উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ছাইদার রহমান সাকিবের নামে এটি পাঠানো হয়। এদিকে বিষয়টি নিয়ে  মঙ্গলবার রাতে কুরিয়ারে পাঠানো ধারালো অস্ত্রটি থানায় জমা দিয়ে একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন ওই ইউপি সদস্য।থানার ওই জিডি থেকে জানা যায়, ঢাকার গাজীপুর জেলার চল্লিশ নম্বর ওয়ার্ডের বড় বাজার (চামুদ্দা বাজার) থেকে ‘রিডেক্স হোম ডেলিভারি সার্ভিস’ কুরিয়ারে ওই পার্সেলটি ইউপি সদস্য ছাইদার রহমান সাকিবের ঠিকানায় বুকিং দেয়া হয়। ঠিকানায় ওই ইউপি সদস্যের মোবাইল নম্বরও দেয়া হয়।সে অনুযায়ী আল আমিন নামের এক ব্যক্তি নিজেকে ওই কুরিয়ারের ডেলিভেরিম্যান পরিচয় দিয়ে তার মোবাইল থেকে ইউপি সদস্যের মোবাইলে ফোন দিয়ে শেরপুর বাসস্ট্যান্ডে আসতে বলেন পার্সেলটি নেয়ার জন্য।

এ সময় ইউপি সদস্য ছাইদার রহমান কোনো পণ্যের অর্ডার করেননি বলে জানিয়ে দেন। এরপরও ওই ব্যক্তির একাধিকবার ফোন পেয়ে শহরের সাউদিয়া হোটেলের সামনে যান ছাইদার রহমান সাকিব। সেইসঙ্গে পার্সেলটি গ্রহণ করেন। কিন্তু পার্সেলের প্যাকেট খুলেই একটি চাইনিজ কুড়াল দেখে হতবাক হয়ে যান।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য ছাইদার রহমান সাকিব বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসন্ন প্রার্থী তিনি। তাই নির্বাচন থেকে সরিয়ে দেয়ার জন্য ভয়ভীতি দেখাতেই হয়ত এটি করা হয়ে থাকতে পারে।

এছাড়া ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসানোর টার্গেটও থাকতে পারে। যাতে করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা সম্ভব হয়। আর এই কারণেই তার পুরো নাম ঠিকানা ও ব্যক্তিগত ফোন নম্বর সঠিকভাবেই পার্সেলের গায়ে লেখা রয়েছে। তবে যারাই এহেন কর্মকান্ডের সঙ্গে জড়িত থাক না কেন খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) নেয়া হয়েছে। ইতোমধ্যে ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। অচিরেই এই ঘটনার রহস্য উন্মোচিত হবে। পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com