বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ার শেরপুরে কালীমূর্তি ভাঙচুর

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৬৫ বার পঠিত

উত্তম সরকার, শেরপুর (বগুড়া) প্রতিনিধি।- বগুড়ার শেরপুর গাড়িদহ মডেল ইউনিয়ন পরিষদ সংলগ্ন চন্ডিজান গ্রামের করোতোয়া নদীর পাশে মন্দিরে থাকা কালীমূর্তিটি সোমবার দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, শেরপুর উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের চন্ডিজান গ্রামে ব্রিটিশ আমল থেকে এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন কালীপূজা করে আসছিল। সোমবার দিবাগতরাত ২টার দিকে দুর্বৃত্তরা মন্দিরের ভিতরে প্রবেশ করে মন্দির ও কালীমূর্তি ভাংচুর করে এবং ভাঙ্গা মূর্তিটি রিপন কুমার দাসের বাড়ির গেটের সামনে রেখে যায়। মঙ্গলবার (১০ আগস্ট) সকালে রিপন ঘর থেকে বের হওয়ার সময় ভাঙ্গা মূর্তিটি দেখে চিৎকার করেন। তার চিৎকারে এলাকাবাসী গিয়ে আসে ও দেখে ভাঙ্গা কালীমূর্তিটি তার বাড়ির সামনে। পরে মন্দিরে গিয়ে দেখে মন্দিরে কালিমূর্তিটি ভাঙ্গা অবস্থায় দেখতে পায়, পরে তারা শেরপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ময়নুল ইসলাম, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম শহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে গাড়িদহ মডেল ইউনিয়নের চেয়ারম্যান দবির উদ্দিন জানান, এই রকম ঘটনা এর আগে এই গ্রামে কখনো ঘটেনি। তবে ঘটনাটি দুঃখজনক।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, বিষয়টি সকালে জানার পর মন্দির পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। চক্রান্তকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম জানান, আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com