বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ার শেরপুরে গরু চুরি আতঙ্কে গ্রামবাসী 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৩১ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে দুই সপ্তাহের ব্যবধানে দুই গ্রাম থেকে গোয়াল ঘরের তালা কেটে আনুমানিক ৫ লক্ষ টাকা মুল্যের ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের শিখর গ্রামের মৃত ফরজ আলীর পুত্র সজব আলীর বাড়ির গোয়াল ঘরের তালা কেটে গত ১৫ জুলাই বৃহস্পতিবার মধ্য রাতে গরু চুরি চক্রের সদস্যরা ২টি বিদেশী ফিজিয়ান জাতের ১টি দেশী জাতের মিলে তিনটি বকনা গরু চুরি করে নিয়ে যায়। অপর দিকে অভিযোগের প্রেক্ষিতে এঘটনার সাথে জড়িত থাকায় আলামিন, কালামও মোজাম নামের তিন গরু চোর কে থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। এ চুরির ১৪ দিনের মাথায় ২৯ জুলাই বৃহষ্পতিবারে গভীর রাতে একই ইউনিয়নের জামনগর গ্রামের মৃত ময়দান আলীর পুত্র আশরাফুল ইসলামের বাড়িতে চোর ঢুকে গোয়াল ঘরের তালা কেটে ৩টি দেশী জাতের গাভী একটি এঁড়ে বাছুর এবং ১ টি অষ্ট্রেলিয়ান গাভী সহ পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় বলে এসব ভুক্তভোগী গরু মালিকরা জানান। এসব চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হলেও ভবানীপুর এলাকায় বন্ধ হয়নি গরু চুরির ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com