বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ার শেরপুরে গ্রাম পুলিশকে টাকা  দিয়ে বাল্য বিয়ে সম্পূর্ণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৫২ বার পঠিত

উত্তম সরকার,বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরের বিশ^া পশ্চিম পাড়া গ্রামের গ্রাম পুলিশ মো. মোলা বক্স মোটা অংকের টাকা নিয়ে (০১ জুলাই) বৃহস্পতিবার দুপুরে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ^া পশ্চিম পাড়া গ্রামের আইয়ুব আলীর মেয়ে বিশ^া দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী একই ইউনিয়নের ছোনকা চন্ডিপুর গ্রামের আনোয়ারের ছেলে নাজমুলের সঙ্গে আজ বৃহস্পতিবার দুপুরে বিয়ের আয়োজন চলছিল। এ সময় ওই ইউনিয়নের গ্রাম পুলিশ মো. মোলা বক্স সংবাদ পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করার চেষ্টা করেন, এক পর্যায়ে মোটা অংকের টাকা দাবি করেন। পরে মেয়ের বাবা আইয়ুব আলী বিয়ের স্বার্থে ওই গ্রাম পুলিশ মো. মোলাকে প্রথমে ১ হাজার টাকা দিলে সে মেয়ের বাবাকে বিভিন্ন হুমকি ধামকি দেয়। পরে আরো ৫০০ টাকা সহ মোট ১ হাজার ৫শ টাকা দিলে বাল্য বিয়ের অনুমতি দিয়ে তিনি চলে যায়।

মেয়ের বাবা আইয়ুব আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আমার মেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে করোনার জন্য দুই বছর স্কুলে যাচ্ছে না। ভালো পাত্র পেয়ে বিয়ে দেওয়া হচ্ছে। গ্রাম পুলিশ মো. মোলা বক্স সংবাদ পেয়ে আমার বাড়িতে এসে বিয়ে বন্ধ করতে বলে। পরে তাকে ১ হাজার ৫শ টাকা দেওয়ার পর সে চলে যায়।

এ ব্যাপারে গ্রাম পুলিশ মো. মোলা বক্স বলেন, আমাকে শফিক স্যার বিয়ে বন্ধ করতে বলেছে তাই আমি বিয়ে বাড়িতে গিয়ে দেখি বিয়ের কোন আয়োজনই নেই।

বিশ^া দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইসমাইল হোসেন বাবু বলেন, আমি শুনেছি ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে হচ্ছে। আমি বিয়ে দিতে নিষেধ করেছি।

ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যানের আবুল কালাম আজাদ বলেন, যদি গ্রাম পুলিশ বাল্য বিয়ের ব্যাপারে কোন টাকা নিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামকে বিষয়টি জানালে তিনি বলেন, সংশ্লিষ্ট ওই ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার ও সমাজ সেবা অফিসারকে বিষয়টি জানিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com