বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ার শেরপুরে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাই

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৯ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে গভীর রাতে রিকশা চালক জেল হক (৩০) কে ছুরিকাঘাত করে রিক্সা ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত্রি পৌনে বারোটায় উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা ফজলুর মোড় নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। রিকশাচালক জেল হক উচরং গ্রামের খয়বর হোসেনের ছেলে।

জানা যায়, দুইজন যুবক শাহ বন্দেগি ইউনিয়নের খন্দকার টোলা মাজার এলাকা থেকে ফাঁসিতলা যাওয়ার কথা বলে রিক্সায় উঠে। পরবর্তীতে ফাঁসিতলা না গিয়ে তারা হামছাপুর এলাকায় আসার কথা বলে নিয়ে আসে। কিছুদুর আসার পর ফজলুর মোড় নামক স্থানে মসজিদের পাশে অন্ধকারে এক যুবক রিকশা চালক জেল হককে গলায় ছুরি আঘাত করে।

রিকশা চালক জেল হক জীবন বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে উপর্যূপরি ছুরিকাঘাত করে এবং রিকশাটি নিয়ে চলে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তাকে বগুড়া শজিমেকে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com