বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ার শেরপুরে ১৬৩ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৪১৪ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- মুজিববর্ষের অঙ্গিকার, আশ্রয়নের অধিকার, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন বগুড়ার শেরপুর উপজেলার ১৬৩টি অসহায়, ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগ সহনীয় গৃহ নির্মানে দুর্যোগব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে এসব গৃহহীনদের স্বপ্নের বাড়ি। চারদিকে ইটের দেয়াল এবং মাথার ওপরে দেওয়া হচ্ছে সবুজ রঙের টিনের ছাউনি। উপজেলার কুসুম্বি ইউনিয়নে ২০টি, গাড়িদহ ইউনিয়নে ০৬টি, খামারকান্দি ইউনিয়নে ০৩টি, খানপুর ইউনিয়নে ২২টি, মির্জাপুর ইউনিয়নে ১০টি, বিলাশপুর ইউনিয়নে ২৮টি, ভবানীপুর ইউনিয়নে ৪১টি, সীমাবাড়ি ইউনিয়নে ৩৩টি সহ মোট ১৬৩ টি ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরের খরচ ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।
সরেজমিনে ১৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের টাকাধুকুরিয়া গ্রামে গিয়ে দেখা গেছে, বাড়িগুলোতে ব্যবহার করা হয়েছে সবুজ রংয়ের টিন। দুই রুম বিশিষ্ট বাড়িতে রয়েছে একটি রান্না ঘর ও টয়লেট। বেশিরভাগ বাড়ির নির্মাণকাজ প্রায় শেষ। এখন দেয়ালের রংয়ের কাজ চলছে। একই দিনে ঘরগুলোর নির্মাণকাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাবরিনা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলী, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গৌড়দাস রায় চৌধুরী প্রমুখ।
২৩ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশের ন্যায় শেরপুরেও এই আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই কার্যক্রমকে সফল করতে স্থানীয় প্রশাসন দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এ ব্যাপারে ঘর বরাদ্দ পাওয়া সকল উপকার ভোগীপরিবারদের আনন্দে আত্মহারা হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর বর্তমান আওয়ামীলীগ সরকারের ধারাবাহিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের সকল মানুষকে এই জনবান্ধব সরকারের পাশে থাকার আকুল আবেদন জানান।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামছুন্নাহার শিউলী বলেন, ঘরগুলো নির্মাণ কাজের শুরু থেকে নিয়মিতভাবে নির্মান কাজ বাস্তবায়ন করতে তদারকি করেছেন।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় শেরপুর উপজেলাতেও ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাকাবাড়ি নির্মাণ করা হয়েছে। এ উপজেলায় ১৬৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবাররা পাচ্ছেন ওইসব ঘর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com