বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ায় অন্যের সম্পত্তিতে জোরপূর্বক কলা গাছ লাগিয়ে দখলের চেষ্টা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৬৭ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে ওয়ারিশমূলে পাওয়া স্বত্ব ভোগদখলীয় সম্পত্তি ২৫ বছর পর জোরপূর্বক বেদখল করার চেষ্টা করছে প্রতিপক্ষরা। ঘটনাটি ১০ এপ্রিল শনিবার দুপুরে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা(পূর্বপাড়া) এলাকায় ঘটেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী পরিবার।জানা যায়, উপজেলার কাফুড়া পূর্বপাড়া গ্রামের ইসাহাক আলীর মৃত স্ত্রী আনোয়ারা খাতুন পৈত্বিক সূত্রে কাফুরা মৌজার জেএল নং ১৪২, ১৪ শতাংশ সম্পত্তির অংশীদার হয়। সম্পত্তির অংশীদারিত্ব হয়ে প্রায় ২৫ বছর যাবত স্বত্ত্ব ভোগ দখল করে আসছে। ওই সম্পত্তি জোরপূর্বক বেদখল দিতে গত ১০ এপ্রিল শনিবার দুপুরে একই এলাকার প্রতিপক্ষ মৃত সোনাউল্লাহ’র ছেলে আশরাফ আলী, তাছাব আলী, মৃত এশার মন্ডল’র ছেলে খুসু মিয়া, মোবারক আলীসহ ২০/২৫ জনের সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে কলা গাছ রোপন করে। আমরা তাদেরকে বাধা দিতে গেলে সংঘবদ্ধদল নানা হুমকী-ধামকী প্রদর্শনের মাধ্যমে ধাওয়া করে বিতারিত করে।এ ঘটনায় মৃত আনোয়ারার ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com