বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৫২ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে করতোয়া নদীর পাড় থেকে মো. খলিলুর রহমান (২০) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৬ জুলাই সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামের একটি নার্সারি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত কলেজ ছাত্র খলিলুর রহমান গাড়ীদহ মধ্যপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।

এদিকে, নিহতের পরিবারের দাবি খলিলুর রহমানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘাতকরা পরিকল্পিতভাবে অন্য কোথাও হত্যার পর তার মরদেহ নার্সারিতে ফেলে রেখে গেছে।

নিহতের চাচা সাইদুর রহমান জানান, রোববার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হন খলিলুর রহমান। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। আজ সোমবার সকালের দিকে বাংড়া গ্রামের করতোয়া নদী সংলগ্ন নার্সারির মধ্যে কাদামাটির ভিতরে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহ ভাতিজা খলিলুর রহমানের বলে শনাক্ত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন।

এ প্রসঙ্গে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এটি হত্যা নাকি আত্মহত্যা, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com