বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ায় দেশী বিদেশী মদসহ সাতজন গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৮৪ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়া জেলার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের প্রথম বাইপাসের ফুলতলা এলাকা থেকে ১৬ মে রবিবার রাত ৯ টার দিকে দেশী-বিদেশী মদসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২(১৭ মে) সোমবার দুপুরে র‌্যাব-১২ বগুড়ার ক্যাম্প প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদরের কান্তপাড়া এলাকার মৃত কসিমুদ্দিন মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪০), মৃত সমির আলীর ছেলে মো. শেখ সাদী (২৩), বগুড়ার শাহাজানপুর উপজেলার জোড়া মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মামুনুর রশিদ (৩০), আশেকপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), বগুড়া সদরের পালসা এলাকার জনাব আলীর ছেলে শামীম হোসেন (২৩), পালসা গোকুলপাড়ার মৃত শহীদ সরদারের ছেলে বিপ্লব সরদার (২৮) ও একই এলাকার হাবিব শেখের ছেলে সিয়াম শেখ (২৪)। বগুড়া র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জি,বিএন বিষয়টি নিশ্চিত করেন, অভিযানে তাদের নিকট থেকে ১ বোতল বিদেশী বিয়ার, ৬ বোতল দেশীমদ, ৮টি মোবাইল, ১৩টি সীম কার্ড, নগদ ১১ হাজার ৬শ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com