বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ায় পর্নোগ্রাফি আইনে দুই তরুণ গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৪৮৬ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুর উপজেলায় পর্নোগ্রাফি আইনে হওয়া মামলায় ময়নুল হাসান ও নাইমুর রহমান নামের দুই তরুণকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। মঙ্গলবার (২০ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নে মহিপুর কলোনি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ময়নুল হাসান ওরফে নিশাত (২০) ও শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়ার শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান ওরফে শাকিল (২২)।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার গাড়ীদহ ইউনিয়নের এক ছাত্রীর (১৯) অশ্লীল ছবি সংগ্রহ করে তাঁকে কু-প্রস্তাব দেন ময়নুল ও নাইমুর। এ ঘটনায় গতকাল সোমবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে শেরপুর থানা ওই দুই তরুণের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে বাড়িতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার এসআই সাঈফ আহমেদ বলেন, নাইমুর রহমানের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের সূত্র ধরে গত মাসে নাইমুর তার মুঠোফোনে ওই ছাত্রীর অশ্লীল ছবি তোলেন। পরে ওই ছবি দেখিয়ে ওই ছাত্রীকে কু-প্রস্তাব দেন নাইমুর। এতে ওই ছাত্রী ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এ ঘটনার পরও নাইমুর ওই ছবি ময়নুল হাসানের কাছে পাঠান। ময়নুল সেই ছবি দেখিয়ে কৌশলে ওই ছাত্রীকে কু-প্রস্তাব দেন। চলতি মাসে ময়নুল ওই ছবি ওই ছাত্রীর অভিভাবক ও পরিবারের সদস্যদের ফেসবুক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন।

ওই ছাত্রীর বাবা বলেন, এ ঘটনায় ওই দুই তরুণের অভিভাবকের কাছে তিনি বিচার চেয়ে ছিলেন। বিচার না করে তাঁরা উল্টো তাঁকেই নানাভাবে হুমকি-ধমকি দিয়েছেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ওই দুই তরুণের ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন সেট জব্দ করে সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। গ্রেপ্তারের পর ওই দুই তরুণ তাদের অপরাধের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com