বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ায় বাদাম বিক্রেতার পুলিশ পরিচয়ে কলেজ ছাত্রীকে বিয়ে: অত:পর গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৫৩ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়া সদরের পলাশ বাড়ী গ্রামে নিজের প্রকৃত পরিচয় গোপন করে গাজীপুর জেলার কামারজুরী এলাকার মৃত ফজলুল হকের পুত্র দুই সন্তানের জনক আব্দুল আলিম গত ১৪/১৫ মাস পূর্ব থেকে সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ী স্কুল পাড়ার রফিকুল ইসলামের জনৈক কলেজ পড়ুয়া মেয়ে (১৭) এর সাথে পুলিশের এএসপি পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

গত ১৮ জুন ২০২১ খ্রি. তারিখে রফিকুলের মেয়েকে বিবাহ করার জন্য পলাশবাড়ী এসে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মহরানা করে রেজিঃ করে বিবাহ করে ঘর সংসার করতে থাকে। গোকুল ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত কাজী রানার কেরানী জামাল কাজীর ছেলের নিকট থেকে জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন না নিয়েই রেজিষ্ট্রিতে উভয় পক্ষের স্বাক্ষর নেন।

ছেলেটিকে প্রতারক মনে হলে, এলাকার লোকজন ২৪ জুন ২০২১ খ্রি. তারিখে বগুড়া সদর থানার গোকুল ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত এস আই বেদার উদ্দিনকে জানালে তিনি থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলে প্রতারক ও ভুয়া পুলিশকে আটক করে থানায় নিয়ে আসে।

উল্লেখ্য যে, ওই ভুয়া পুলিশ নিজেকে রংপুর জেলার সৈয়দপুরের কোন এক ফাঁড়িতে দায়িত্বরত থাকার কথা বলে মেয়েটির সরলতার সুযোগ গ্রহণ করেন। পরে সে জানায় ফেরি করে বাদাম বিক্রি করে এবং পাশাপাশি পুলিশের সোর্সের কাজ করেন।

এব্যাপারে এস আই বেদার উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এধরণের প্রতারককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকার ভূক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com