বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের থেকে পাওয়া গেল ৫৯ বোতল ফেন্সিডিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ২৮৭ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের কাছ থেকে ৫৯ বোতল ফেন্সিডিল পেল পুলিশ। বুধবার (২৩ জুন) বিকেল ৬টার দিকে উপজেলার গোপিনাথপুর বাসস্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোপিনাথপুর বাসস্ট্যান্ড চত্বরে মোটরসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গিয়ে আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাস্তার পার্শ্বেই এক চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ সময় আহতরা তাদের কাছে থাকা ব্যাগ খুঁজতে থাকলে, এহেনু আচরণে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানা পুলিশকে খবর দেয়। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল যায় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। কিন্তু তারা হাসপাতালে যেতে চায় না পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে সন্দেহ হলে পুলিশ তাদের ব্যাগ তল্লামি করে ৫৯ বোতল ফেন্সিডিল পায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের আটক করে মোটরসাইকেলসহ থানায় আনা হয়।

আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চালা গ্রামে সাইফুল আলমের ছেলে জান্নাতুল ফেরদাউস রাসেদ (৪০), একই গ্রামে মৃত ইউসুফ খান এর ছেলে রাসেল খান (৪০)। এ বিষয়ে, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, দিনাজপুর থেকে মোটরসাইকেলযোগে ফেন্সিডিল বহন করে সিরাজগঞ্জ যাওয়ার পথে মাদক কারবারিরা সড়ক দুর্ঘটনায় আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com