বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে আধুনিক জ্ঞান বিজ্ঞান ও নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হতে হবে -হুইপ ইকবালুর রহিম এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৪০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আধুনিক জ্ঞান বিজ্ঞান ও নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হতে হবে। নৈতিকতা ও মূল্যবোধ না থাকলে তারা কখনো ভাল মানুষ হতে পারবে না। আপনি এমন কাজ করবেন যেন মৃত্যুর পরও মানুষ আপনার ভালো কথা বলে। মৃত্যুর পরও ভাল কাজের মধ্যে দিয়ে মানুষ অনেক দিন বেঁচে থাকে। শিক্ষার পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের নীতি নৈতিকতা মূল্যবোধ সম্পুর্ণ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, একটা সুন্দর দেশ গড়ার জন্য একসাথে কাজ করতে চাই। আমি আপনাদের সহযোগিতা ও ভালোবাসা চাই। আপনাদের ভালবাসা সহযোগিতা ও পরামর্শ নিয়ে দিনাজপুরকে আধুনিক ও সুন্দর শহরে রুপান্তর করতে চাই।

২৮ নভেম্বর শনিবার দিনাজপুর কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রধান ফটকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

হাবিপ্রবির সাবেক ভিসি ও কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর মো. রুহুল আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী, কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুল ইসলাম বাবুল, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, প্রকৌশলী আকরাম হোসেন, আব্দুল আউয়াল, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com