বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছেন -হুইপ ইকবালুর রহিম এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২ মে, ২০২২
  • ২৬৩ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছেন উল্লেখ করে বলেন মালিক-শ্রমিক সম্পর্ক হতে হবে হৃদ্যতাপূর্ণ। একে অপরের পরিপূরক হয়ে কাজ করলেই দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে উল্লেখ করে বলেন, বিএনপি-জামায়াতের আমলে শ্রমিকদের পেট্রল বোমা দিয়ে পুড়িয়ে মেরেছে। শ্রমিকরা তাদের অধিকার আদায় করতে পারে নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শ্রমিকদের অধিকার আদায় নিশ্চিত সহ সকল ধরনের সহযোগিতায় দিয়ে আসছে। যে কোন দুর্যোগ মোকাবেলায় শ্রমিকদের পাশে ছিল বলে শ্রমিকরা শান্তিতে আছে।

১ মে মহান মে দিবস-২০২২ উপলক্ষে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে দিনাজপুর জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুরের সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার), আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল বাশার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, জেলা মটরপরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফজলে রাব্বি, দিনাজপুর জেলা বেকারি মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ শামীম শেখ, জাতীয় শ্রমিক লীগ দিনাজপুর জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুল মান্নান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আবৃত্তি প্রশিক্ষক আবু সাঈদ সরকার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বারিউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম উদ্দীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মর্তুজা আল মুঈদ, শ্রম অধিদপ্তরের সহকারি পরিচালক সাজ্জাদ হোসেন, দিনাজপুর জেলা মটরপরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হাকিম, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, শ্রমকর্তা মোঃ শাহীনুর ইসলাম, প্রমুখ।

এর আগে মহান মে দিবস উপলক্ষে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে ‘শ্রমিক মালিক একতা উন্নয়নে নিশ্চয়তা’ এই শ্লোগানকে সামনে রেখে বর্নাঢ্য র‌্যালীর উদ্বোধন শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন ইউনিটের শ্রমিকনেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com