মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি এম এ আলম বাবলু|- দিনাজপুর জেলার পার্বতীপুরের বড় পুকুরিয়া কোল মাইন অফিসার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন সুশৃঙ্খল ও শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে এসোসিয়েশনের সভাপতি পদে মোঃ কামরুল হাসান ও সাধারণ সম্পাদক পদে মোঃ শাফায়েত আলী মিয়া নির্বাচিত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর)  শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৭ম দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়।

জানা গেছে,বুধবার দিনব্যাপী কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে বিভিন্ন পদে ২১ জন প্রার্থী অংশ নেয়। ভোটার সংখ্যা ছিল ১৫১জন। এর মধ্যে এসোসিয়েশনের দুটি মূল পদে অর্থাৎ সভাপতি পদে মোঃ কামরুল হাসান, উপ-মহাব্যবস্থাপক (পে-রোল এন্ড বিল) ও সাধারণ সম্পাদক পদে মোঃ শাফায়েত আলী মিয়া,ব্যবস্থাপক (ডিএলও) নির্বাচিত হয়েছেন।  ভোট গণনা শেষে বড়পুকুরিয়া কোল মাইনিং  কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তালেব ফরাজী এবং কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ বিজয়ী প্রার্থীদেরকে অভিনন্দন ও বিজেতাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির বোর্ড সচিব এ কে এম রজিবুল আলম। এসোসিয়েশনের শত ভাগ সদস্য এই নির্বাচনে ভোট প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com