বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বাংলাদেশে আস্থার আশ্রয়স্থল হচ্ছেন শেখ হাসিনা – গোপাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- দিনাজপুর জেলায় হিন্দু আইন, পূজা পদ্ধতি বিষয়ে পুরোহিত ও সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
রোববার (৯ জুন ২০২৪) সকাল ১১টায় শহরের বালুবাড়ীস্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আঞ্চলিক কার্যালয়ে ‘ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে ২৫ জন পুরোহিত ও সেবাইত অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টি মনোরঞ্জন শীল গোপাল বলেন, বাংলাদেশে আস্থার আশ্রয়স্থল হচ্ছেন শেখ হাসিনা। কারণ এদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষনের জন্য শেখ হাসিনার চেয়ে বেশি কেউ ভাবে না। তিনি বলেন, শুধু প্রশিক্ষণ নিয়ে চলে গেলে চলবে না, সনাতনীদের মন্দিরমুখি করতে হবে। আপনাদের কাছে জনগনের যে আস্থা, বিশ্বাস রয়েছে তার মর্যাদা রক্ষা করতে হবে। সেই আস্থা নষ্ট করা যাবে না।
দিনাজপুর পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণ কার্যক্রমের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) সিধেন চন্দ্র সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম দিনাজপুরের সহকারি পরিচালক শাহ মো. মশিউর রহমান। সঞ্চালনায় ছিলেন পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণ কার্যক্রমের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) শংকর কুমার দাস।
আয়োজকরা জানান, ৯ দিন ব্যাপী প্রশিক্ষণে হিন্দু আইন, পূজা পদ্ধতি ও খাদ্য-পুষ্টি ও স্বাস্থ্যসেবা এবং ভুমি আইন আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com