বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় শেরপুরে আনন্দ র‌্যালি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩০৬ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণ উদযাপন উপলক্ষে শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৭ মার্চ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে আনন্দ র‌্যালি করা হয়েছে। র‌্যালি শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। উপজেলা ভেটেরিনারী সার্জন জন প্রশাসন পদকপ্রাপ্ত ডা. মো. রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সি সাইফুল বারি ডাবলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বগুড়া জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুট্টো। শেরপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই বারিসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পুলিশ, আনসার সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com