বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বাংলাদেশ স্কাউটসের পিআরএম বিভাগের মাসিক সমন্বয় সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২৪৪ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ ।- বাংলাদেশ স্কাউটস এর জনসংযোগ ও বিপণন (পিআরএম) বিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ স্কাউটসের পিআরএম টাস্কফোর্সের বিভিন্ন টীমের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দসহ বাংলাদেশ স্কাউটসের ১৩টি অঞ্চল ও জেলার সাথে “ভার্চুয়াল মাসিক সমন্বয় সভা” জুম ক্লাউডে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস পিআরএম বিভাগের উপ-পরিচালক এ এইচ এম শামছুল আজাদের সঞ্চলনায় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস এর জনসংযোগ ও বিপণন বিভাগের জাতীয় কমিশনার এম এম ফজলুল হক আরিফ। সমন্বয় সভায় বাংলাদেশ স্কাউটসের ১৩টি অঞ্চল ও জেলার প্রতিনিধিসহ বাংলাদেশ স্কাউটস পিআরএম টাস্কফোর্সের বিভিন্ন টীমের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জেলা ও উপজেলা পর্যায়ে স্কাউটিং এর প্রচারে জনসংযোগ ও বিপণন বিষয়ক বাস্তবায়িত কার্যক্রম ও ভবিষ্যত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
২২ লক্ষ স্কাউটের প্রিয় আন্দোলন বাংলাদেশ স্কাউটসের চমৎকার কাজগুলোকে সবার কাছে পৌঁছানোর জন্যে বদ্ধপরিকর জনসংযোগ ও বিপণন বিভাগের সবাইকে সাথে নিয়ে স্কাউটিং এর প্রচারে নিবেদিতভাবে প্রচেষ্টারত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com