বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বিএনপিকে এক চুল পরিমাণ ছাড় দেয়া হবে না – নানক

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩৩৫ বার পঠিত

রংপুর  থেকে সোহেল রশিদ।- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমাদের পরিস্কার কথা, বিএনপি হলো একটি খুনির দল। তাদের কয়েকদিনের কর্মকাণ্ড তারই প্রমাণ। বিএনপির কর্মসূচি মানেই আতঙ্ক। তাদের কারণে দেশের মানুষ আতঙ্কিত। তারা এখন ২০১৪, ২০১৫ এবং ২০১৬ সালের মতো ভয়ংকর অগ্নিসন্ত্রাস করতে চায়। এবার যদি বিএনপি আন্দোলনের নামে জ্বালাও পোড়াও শুরু করে তাদের এক চুল পরিমাণ ছাড় দেয়া হবে না।
সোমবার  বিকেলে রংপুর মহানগরীর আরডিআরএস ভবনের সম্মেলনকক্ষে মতবিনিময় সভার পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির জ্বালাও পোড়াও কর্মকাণ্ডের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন সাবেক এই মন্ত্রী। ২রা আগস্ট রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করতে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা তাদের পূর্বের অবস্থায় স্বমূর্তে ফিরতে চাইলে কিংবা নির্বাচন বাধাগ্রস্থ করতে চাইলে দলগতভাবে তাদের রাজপথেই প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, আগামী ২ আগস্ট শেখ হাসিনা রংপুরে আসছেন, এজন্য রংপুর বিভাগের মানুষের মাঝে উচ্ছ্বাস, আনন্দ কাজ করছে। সেদিন জনসমাবেশে মাঠ পেরিয়ে রংপুরের অলিগলি মানুষে মানুষে ভরে যাবে। রংপুরবাসী প্রধানমন্ত্রীকে সাদরে অভিনন্দন জানানোর জন্য অপেক্ষা করছে। সেদিন ১০ লাখেরও বেশি মানুষ উপস্থিত হবে। রংপুর হবে জয়বাংলা স্লোগানের শহর। সবাই রংপুরের পুত্রবধূকে বরণ করে নিতে প্রস্তুত।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন (রাজশাহী), সুজিত রায় নন্দী (রংপুর)। সভাপতিত্ব করেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও স্বেচ্ছাসেবক উপকমিটির আহবায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com