বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বিরামপুরে এবি পার্টির সংগঠক সমাবেশ ও যোগদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৩৮২ বার পঠিত

এবিএম মুছা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুর জেলার বিরামপুরে আমার বাংলাদেশ (এবি) পার্টির জেলা শাখার আয়োজনে সংগঠক সমাবেশ ও যোগদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া মোড়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির জেলা সমন্বয়ক মেহেদী হাসান চৌধুরী পলাশের সভাপতিত্বে ও যুব পার্টির সমন্বয়ক হাদিসুর রহমানের সঞ্চালনায় সংগঠক সমাবেশ ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, বিশেষ অতিথি কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব শাহ্ আব্দুর রহমান, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব অধ্যাপক আবু হেলাল, নবাবগঞ্জ উপজেলার মোগরপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, এবি পার্টির স্থানীয় নেতা এ্যাডভোকেট মাসুম, আনোয়ার হোসেন প্রমূখ।

প্রধান অতিথির মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখন আর দেশ ও জনগণের জন্য রাজনীতি না করে নিজেদের ক্ষমতা ও স্বার্থে রাজনীতি করছে। সেজন্য দেশ ও দেশের জনগণের সেবার লক্ষ্য নিয়ে এবি পার্টি নতুনভাবে যাত্রা শুরু করে এগিয়ে চলেছে। আমার বাংলাদেশ পার্টিকে সারাদেশে শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সংগঠক সমাবেশে নানান শ্রেণী পেশার মানুষ এবি পার্টির নীতি ও আদর্শের সাথে সহমত পোষণ করে এবি পার্টিতে যোগদান করলে তাঁদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com