বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বিরামপুরে পৌরসভার কার্পেটিং নির্মাণ কাজের শুভ উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৩ বার পঠিত

এবিএম মুছা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার উদ্যোগে পৌর শহরের হোসেনপুর (ঘাটপাড়) বটতলা থেকে ছোট যমুনা নদী ব্রীজ পর্যন্ত বিটুমিনাস ডেন্স রাস্তার কার্পেটিং করণ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২৭সেপ্টেম্বর সকাল ১১টায় পৌর শহরের হোসেনপুর (ঘাটপাড়) বটতলা মোড়ে ২৬৫ মিটার বিটুমিনাস ডেন্স রাস্তা কার্পেটিং করণ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী। উদ্ধোধন শেষে পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী বলেন, পৌরসভা উদ্যোগে ও বাস্তবায়নে ৯ লক্ষ ৫৪ হাজার ৫৮৬ টাকা ব্যয় ধরা হয়েছে। তবে এই রাস্তাটি নির্মাণ কাজ শেষ হলে পৌরবাসীসহ ৪ ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের চলাচলের যে জনদুর্ভোগ তা নিরসন হবে।এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু,পূজা উদযাপন পরিষদ বিরামপুর শাখার উপদেষ্টা শ্রী দিলীপ কুমার কুন্ডু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, মহিলা কাউন্সিলর আঙ্গুঁরা পারভীন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক,পূজা উদযাপন পরিষদ বিরামপুর শাখার সাধারণ সম্পাদক শান্তু কুমার কুন্ডু, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন মিঞা, প্রতিময় পলাশ মন্ডল, নাজমুস সাকিব সোহেল, সহকারী প্রকৌশলী সেলিম উদ্দীন, উপ-সহকারী প্রকৌশলী আবু সোয়েব মোঃ সজল, কার্য্যসহকারী মনিরুজ্জামান, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও এরশাদুল রহমান,স্থানীয় সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com