মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

বিরামপুরে রাস্তায় নিম্নমানের কার্পেটিং ক্ষুব্ধ এলাকাবাসী

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

বিরামপুর( দিনাজপুর) বজ্রকথা প্রতিনিধি।- দিনাজপুরের বিরামপুর কলাবাগান মোড় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট পর্যন্ত ৯০ মিটার রাস্তায় নিম্নমানের কার্পেটিং করায় এলাকাবাসী ক্ষুব্ধ!

২ ডিসেম্বর/২৫খ্রি: মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মাটিযুক্ত বালুর ওপর কোনো প্রকার ধুলাবালি পরিষ্কার না করেই তাড়াহুড়া করে কার্পেটিং করা হচ্ছে।

পৌরসভা সূত্রে জানা যায়, বরাদ্দকৃত ৫ লাখ টাকা ব্যয়ে সড়কটির ২৫ মিলিমিটার পুনঃকার্পেটিং কাজের দায়িত্ব পান ঠিকাদারি প্রতিষ্ঠান আরিফ ট্রেডার্স যার স্বত্বাধিকারী মো. আরিফ শাহ।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠান নিয়ম অনুসরণ না করে বালুর উপরেই কার্পেটিং করায় কাজ শুরু হতেই জায়গায় জায়গায় কার্পেটিং উঠে যাচ্ছে। এতে নতুন করে কার্পে টিং করা রাস্তা কয়েকদিনের মধ্যেই অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। পুনঃকার্পেটিংয়ে ২৫ মিলি কাজ করার কথা থাকলে বাস্তবে তার সাথে কোনো মিল নেই বলে অভিযোগ উঠেছে।

পথচারী মাসুদ রানা বলেন, “রাস্তাটির আগেও খারাপ অবস্থা ছিল। এখন ধুলাবালি পরিষ্কার না করে কার্পেটিং করায় কাজটা উঠে যাচ্ছে। খুবই দুঃখজনক এসব দেখার যেন কেউ নেই।”

এ বিষয়ে বিরামপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) জুয়েল মিয়া বলেন, “আমি কাজটির তদারকি করেছি। নিয়ম মেনেই কার্পেটিং করা হয়েছে। বরাদ্দের বাইরে অতিরিক্ত কাজও করা হয়েছে।” কার্পেটিং উঠে যাওয়ার বিষয়ে তিনি বলেন, “রোলারের কারণে এমন হয়েছে। যে অংশ উঠে গেছে তা ঠিক করে দেওয়া হবে।”

বিরামপুর পৌর নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, “এখনো কাজটি দেখিনি। দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাঠপর্যায়ে আমাদের তদারককারী লোক আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com