মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

বিরামপুরে ৭ ফার্মেসিতে অভিযান: ৪ বস্তা ঔষধ জব্দ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৬১৭ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- অনুমোদনহীন বিদেশি,মেয়াদহীন ও মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রির অভিযোগে দিনাজপুরের বিরামপুরে সাতটি ওষুধের দোকান মালিককে ৬৯০০০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মেসার্স বিরামপুর মেডিসিন কর্ণার নামে একটি ওষুধের দোকান থেকে ৪ বস্তা অনুমোদনহীন বিদেশি ও স্যম্পল ওষুধ জব্দ করা হয়। বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন। এসময় জেলা সহকারী পরিচালক (ঔষধ) এসএম সুলতানুল আরেফিন উপস্থিত ছিলেন।

দোকানগুলো হলো, মেসার্স বিরামপুর মেডিসিন কর্ণার-৫০০০০ হাজার, শাহারা ফার্মেসি ২০০০ হাজার, তাহরিম ফার্মেসি ২০০০, লিপি ফার্মেসি ৫০০০ হাজার, বিশ্বশান্তি আয়ুরবেদি ঔষধালয় ২০০০ হাজার, রিপন হোমিও হল ৩০০০ এবং রুকিনা ফার্মেসি’র ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মুহসিয়া তাবাসসুম বলেন, ‘দীর্ঘ দিন থেকে বিরামপুর বেশ কিছু ফার্মেসিতে অনুমোদনহীন বিদেশি ও দেশি ওষুধ বিক্রি হচ্ছিল এমন অভিযোগে জেলা সহকারী পরিচালক (ঔষধ) এসএম সুলতানুল আরেফিনসহ অভিযান চালানো হয়। এসময় শহরের ৭টি ওষুধের দোকানে মেয়াদহীন,অনুমোদনহীন বিদেশি ওষুধ জব্দ করা হয়। ঐসব দোকানগুলোকে সর্বমোট ৬৯ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com