বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক ধর্ষণের অভিযোগে মামলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৯৮ বার পঠিত

সোহেল রশিদ।-রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন, পরে অন্যত্র বিয়ে করায় শারাফাত হোসেন সোহাগ নামের এক ছাত্রলীগ নেতার বাড়িতে অবস্থান নিয়েছে এক তরুণী। এ ঘটনায় ওই তরুণী বাদি হয়ে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন। এদিকে বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নেওয়ার পর থেকেই পলাতক রয়েছে প্রেমিক ওই ছাত্রলীগ নেতা।
গত শনিবার বিকেলে হারাগাছ পৌর শহরের মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে ওই তরুণীকে থানায় নিয়ে যায় পুলিশ। বর্তমানে ওই তরুণীকে নিরাপত্তার স্বার্থে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। রবিবার তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার জন্য রমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারাগাছ পৌর শহরের মিয়াপাড়া এলাকার ওই তরুণী রংপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি রংপুর আইন কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত। প্রেমিক শারাফাত হোসেন সোহাগ একই এলাকার বস্তা ব্যবসায়ী মোশাররফ হোসেনের ছেলে। সোহাগ স্থানীয় হারাগাছ সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র ও একই কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পদে রয়েছেন। বিয়ের দাবি তোলা ওই তরুণী বলেন, দুই বছর ধরে সোহাগের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। এরই মধ্যে সোহাগ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। হঠাৎ শনিবার বিকেলে জানতে পারি, সোহাগ গোপনে কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় কয়েকদিন আগে বিয়ে করেছে। তখন বিয়ের দাবিতে সোহাগের বাড়ির সামনে অবস্থান নিলে সোহাগ সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যায়। তরুণী আরও বলেন, সোহাগের পরিবার আমার সঙ্গে খারাপ আচরণ করে। এক পর্যায়ে তারা পুলিশকে ফোন দেয়। পুলিশ এসে আমাকে রাত সাড়ে ৮টায় তাদের ভ্যানে করে থানায় নিয়ে যায়।
ওই তরুণী আরও বলেন, আমার বাবা একজন প্যারালাইজড রোগী। আমার আর কোনো উপায় নেই। সোহাগকে ছাড়া এখন অন্য কাউকে বিয়ে করতেও পারব না। কিন্তু এরই মধ্যে সে গোপনে বিয়ে করেছে। এখন আর তাকে বিয়ে করতে চাচ্ছি না। স্থানীয় দলীয় নেতারাও সোহাগের পক্ষে অবস্থান নিয়েছে। এ কারণে বাধ্য হয়ে সোহাগের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছি।
এদিকে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সোহাগের পরিবারের কেউ কথা বলতে রাজি হননি।
এবিষয়ে হারাগাছ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানান, শারাফাত হোসেন সোহাগ কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন। আমি বিভিন্নজনের কাছ থেকে তার বাড়িতে এক তরুণীর অবস্থান নেওয়ার কথা শুনেছি। রংপুরের বাইরে ছিলাম, তাই বেশি কিছু জানি না। তবে সে যদি সংগঠন বিরোধী কোনো কর্মকান্ড  জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগে কোন অপরাধী-বির্তকিত ব্যক্তি স্থান নেই বলেও তিনি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। তিনি জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই তরুণীকে উদ্ধার করে থানায় আনা হয়। বর্তমানে নিরাপত্তার স্বার্থে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। ওই তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার জন্য রমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com