বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামছুজ্জামানের নাগরিক স্মরণ সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৯৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক।- ২৯ নভেম্বর ২০২০ রংপুরকে বিভাগ ঘোষণার দাবিতে সংঘটিত আন্দোলনের অন্যতম নেতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক ন্যাপ নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এডভোকেট শামছুজ্জামানের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরস্থ সুমি কমিউনিটি সেন্টারে বিকাল ৩ ঘটিকায় নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। “এডভোকেট শামছুজ্জামান স্মরণে নাগরিক উদ্যোগ” – ব্যানারে স্মরণ সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদাত হোসেন এর সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম বাবলুর সঞ্চালনায় প্রয়াত এডভোকেট শামছুজ্জামানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির সভাপতি আফজালুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) রংপুর জেলার সমন্বয়ক কমরেড আব্দুল কদ্দুস, বাংলাদেশ জাসদ রংপুর মহানগরের সভাপতি গৌতম রায়, জতার রংপুরের আহ্বায়ক ডাঃ সৈয়দ মামুনুর রহমান, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি ডাঃ মফিজুল ইসলাম মান্টু প্রমূখ। বক্তারা বলেন প্রয়াত এডভোকেট শামছুজ্জামান ছিলেন গণমানুষের নেতা, মহান মক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মানে তার মতন মানুষের বড়ই অভাব রয়েছে। উল্লেখ্য মহান মুক্তিযুদ্ধের সংগঠক  প্রয়াত এডভোকেট শামসুজ্জামান ধারাবাহিকভাবে রংপুর আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন  করেছিলেন। তিনি একাধিকবার ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র হয়ে রংপুরের মিঠাপুকুর আসনে কুঁড়ে ঘর প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনেে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও রংপুরকে বিভাগ ঘোষণার দাবিতে সংগঠিত আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com