বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মেয়াদউত্তীর্ণ কমিটি বিলুপ্ত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২৫৬ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেয়াদউত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। এর সঙ্গে নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আলী ইমতিয়াজ সোহান ও সহ-সম্পাদক ওয়াসিম আকরামের কাছে জীবনবৃত্তান্ত জমা দেয়ার নির্দেশ দেয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সশরীরে ক্যাম্পাসে উপস্থিত থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।
এর আগে ২০১৭ সালের ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আবু মোন্নাফ আল তুষার কিবরিয়াকে সভাপতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. কামরুল হাসান নোবেল শেখকে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ প্রায় পাঁচ বছর পরে কমিটির বিলুপ্তি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com