মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

বৈষম্য বিরোধী মামলায় মিঠাপুকুরের আ.লীগ নেতা রোকসার আলী গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার পঠিত

রংপুর  থেকে বজ্রকথা প্রতিনিধি।-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার হয়েছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রোকসার আলী। তিনি উপজেলার শঠিবাড়ি হরিপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। গতকাল মঙ্গলবার তাকে আদালাতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেফতারকৃত রোকসার আলী আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেন। শিক্ষার্থী ও সাধারণ জনগনকে হুমকি-ধামকি প্রদান করেন। এঘটনায় তার বিরুদ্ধে রংপুর কোতয়ালী থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে রোকসার আলী নগরীর কাচারি বাজার টার্মিনাল রোডে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে খোঁজ নিয়ে জানাগেছে, রোকসার আলী মিঠাপুকুর উপজেলার ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হওয়ার সুবাধে এলাকায় প্রভাব বিস্তার করেন। তিনি জমি দখল, নারী নির্যাতনসহ নানা অপরাধের সাথে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে এলাকায় একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই এমএ বাতেন আবিদ জানান, সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে রোকসার আলীতে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com