বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ব্রহ্মপুত্র নদের বালাসীঘাটে দ্রুত টানেল নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা হবে- শাহ সারোয়ার কবির এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৫ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- ফুলছড়ির ব্রহ্মপুত্র নদের বালাসীঘাটে দ্রুত টানেল নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা হবে। এটি নির্মাণ হলে গাইবান্ধার ব্যবসায়ীক প্রসার ও উন্নত  হবে।  সেই সাথে দ্রুততম সময়ে গাইবান্ধায় একটি ইকোনমিক জোন তৈরি করা পরিকল্পনা রয়েছে এটা গাইবান্ধাবাসীর প্রাণের দাবি বলে মন্তব্য করেছেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবির।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে জেলা সদরের স্বাধীনতা প্রাঙ্গনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহ সারোয়ার কবির বলেন,গাইবান্ধায় একটি বিশ্ববিদ্যালয় ও কৃষি  বিশ্ববিদ্যালয় করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সাথে মেডিকেল কলেজ স্থাপনের কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।
গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহানের সভাপতিত্বে ও সংগঠক শিরিন আক্তারের সঞ্চালনায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র শহীদ আহমেদ,  গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি আব্দুর রশীদ সরকার, সংসদ সদস্য’র সহধর্মিণী মাসুমা আখতার, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি  খান সাঈদ হোসেন জসিম, সিনিয়র সহ সভাপতি তৌহিদুর রহমান মিলন, সিনিয়র পরিচালক নওশের আলম, পরিচালক হাসান মাহমুদ জনি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com