মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে ছাত্রের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৭৫৫ বার পঠিত

গাইবান্ধা প্রতিনিধি।- গাইবান্ধার ফুলছড়িতে নদীতে মাছ ধরতে গিয়ে লিমন মিয়া (১২) নামের ষষ্ঠ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ১৭ জুলাই বিকেলে এ ঘটনা ঘটে।ছাত্র লিমন কঞ্চিপাড়া ইউনিয়নের ভাষারপাড়া গ্রামের মনির পুত্র।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে লিমন মিয়া তার প্রতিবেশী এক ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যায়। এক সময় নদে মুঠো জাল ছুড়ে দিলে নদের তীব্র স্রোতে জাল সহ লিমন ডুবে যায়। এসময় সাথে থাকা তার ছোট ভাই চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পানির নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। ষষ্ঠ শ্রেণি ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, লিটনের পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com