বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বড়পুকুরিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য  ভাঙচুরের ঘটনায় খনি শ্রমিকদের  তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩২০ বার পঠিত

মোঃ আশরাফুল আলম , ফুলবাড়ী (দিনাজপুর)  প্রতিনিধি।- কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায়  দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র শ্রমিক অধিকার আদায় আন্দোলন পরিচালনা কমিটির শ্রমিকদের তীব্র নিন্দা  ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

১১ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনির মোড়ে স্থানীয় অফিস সংলগ্ন স্থানে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য  ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা সংগঠনের সভাপতি  মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ আবু  সাঈদ।তিনি তার বক্তব্যে বলেন, এই ঘটনা সারাদেশে মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলায়  হুমকি  দাতারা চিহ্নিত রাজনৈতিক দলের, তাদের কোন ধর্ম নাই, তারা বাংলাদেশের  সব সময়  বিপক্ষে ভূমিকা রাখেন গভীর চক্রান্তের অংশ হিসেবে এদেশকে অস্থিতিশীল  করতে এই ঘটনা ঘটিয়েছে। এদের বিরুদ্ধে অবশ্যই আইনগত  ব্যবস্থা নেওয়া দরকার। তারা ছাড় পেলে ভবিষ্যতে দেশের ক্ষতি করবে। জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার পর এদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চেয়েছিল। কিন্তু এদেশের মানুষের দূর্ভাগ্য যে জাতির জনককে তারা ভালো চোখে দেখেননি।

তাই আজ জবাব দেওয়ার দিন এসেছে,  মাননীয় প্রধানমন্ত্রী আপনি শক্ত  হাতে বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙ্গেছে তাদের  বিরুদ্ধে বিচার করবেন। আমরা আপনার পাশে আছি, থাকব, ইনশাল্লাহ্ । আমরা দোয়া করি আপনি দীর্ঘজীব হউন। এ সময় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক অধিকার আদায় আন্দোলনের পরিচালনা কমিটির শতাধিক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com