বজ্রকথা প্রতিনিধি।- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের সদরা কুতুবপুর বাজারে অবস্থিত মদিনাতুল উলুম হামিদিয়া স্কুল এন্ড মাদ্রাসার উদ্যোগে সোমবার ৮ ডিসেম্বর বাদ এশা অভিভাবক সমাবেশের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাজি গঙ্গারামপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোসলেম উদ্দিন প্রামানিক। বিশিষ্ট আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশিমপুর দা.আ.সি. দা. মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সামছুল ইসলাম সাদা মিয়া, কুতুবপুর সদরা আমিনিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যক্ষ,আলহাজ্ব বেলাল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক,আলহাজ্ব মোখলেছ প্রামানিক,কাশিপুর দাঃ আঃ সিঃ দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক,এসএম আতিকুল ইসলাম, শাহাজান মিয়া,আলহাজ্ব ধলু মিয়া,ইউপি সদস্য মুছা মিয়া,আলহাজ্ব ফুল মিয়াসহ আরও অনেক ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
আলোচনা সভায় প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব মাওলানা বায়েজিদ মিয়া বলেন- “স্বল্প সময়ের মধ্যেই এই প্রতিষ্ঠানটি এলাকায় আলোর দিশা দেখাতে সক্ষম হয়েছে। আল্লাহর রহমতে এক বছরের মধ্যে শিক্ষার্থীদের পারফরম্যান্স আশাব্যঞ্জক । তিনি সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন ।
Leave a Reply