বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

মসজিদের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে মুসল্লিদের ওপর হামলা, আহত ১০

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩০৬ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের হারাগাছ পৌরসভা এলাকায় মসজিদের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে মুসল্লিদের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার দুপুরে হারাগাছ মেনাজেরপুল এলাকার ওয়াক্তিয়া নামাজঘরের সীমানা প্রাচীর দেওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, মেনাজেরপুল এলাকার ওয়াক্তিয়া মসজিদের সীমানা প্রাচীর দিতে যান কয়েকজন মুসল্লি। পরে হেলমেটধারী কয়েকজন এসে সীমানা প্রাচীর উপড়ে ফেলে। প্রথমে ইটপাটকেল ও পরে লাঠিসোঁটা নিয়ে মুসল্লিদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন ১০ জন।
মুসল্লিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় রফিকুল ইসলাম ও তার ছেলে ওয়াক্তিয়া মসজিদের জায়গা দখলের চেষ্টা করছিল। এরই জের ধরে হামলার ঘটনা ঘটে। এর আগেও মসজিদের ওজুখানা ভেঙে দিয়েছিলো তারা। এঘটনায় আমরা ন্যায় বিচার প্রার্থনা করছি।
বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি মো. হারেছুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com