বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

মুক্তিযুদ্ধের চেতনায় আওয়ামী লীগ সমৃদ্ধ বলেই মুক্তিযোদ্ধারা সম্মানিত হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৩৪ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছে, মুক্তিযুদ্ধের চেতনায় আওয়ামী লীগ সমৃদ্ধ বলেই মুক্তিযোদ্ধারা সম্মানিত হচ্ছে। বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের কল্যাণেই স্বাধীন হয়েছে এই দেশ। বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে চলছে। সরকার বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা ক্রমান্বয়ে বাড়িয়ে চলেছে। শুধু জীবদ্দশায় নয়, একজন বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পরেও যথাযোগ্য সম্মান দেওয়া হচ্ছে।

মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মঙ্গলবার (২৮ ডিসেম্বর ২০২১) বীরগঞ্জ উপজেলার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’র বাস্তবায়নে “অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ” প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়াম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কালীপদ রায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ।

এর আগে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” কর্মসূচীর আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ করেন এমপি গোপাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com