বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলার ষড়যন্ত্র প্রতিহত করতে হবে- গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২১৪ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জজন শীল গোপাল বলেছেন, স্মৃতিস্তম্ভ একটি চেতনা। এই চেতনাকে মুছে ফেলে দেয়ার জন্য একটি চক্র ষড়যন্ত্র করছে। যার প্রমান দিনাজপুর মহারাজা গিরিজানাথ স্কুলে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ভেঙ্গে দিয়েছে। আমরা ৩০ লক্ষ মানুষের আত্মদানের স্মৃতিকে অ¤øান করে রাখতে চাই। আর এই কারণে আমি সদ্য ভেঙ্গে ফেলা স্মৃতিস্তম্ভ পুন নির্মানের দাবী জানাচ্ছি। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে চাই। এ কারণে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত করতে গনহত্যার জায়গাগুলি খুজে বের করে স্মৃতিস্তম্ভ নির্মান করা হচ্ছে। আর শহীদ পরিবারগুলিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ত্রাণ পৌঁছে দিতে পেরে গর্বিত বোধ করছি।

৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার দুপুরে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামে গনহত্যা দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এমপি গোপাল এসব কথা বলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার অধ্যাপক কালিপদ রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর। এছাড়া বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মাজেদুর রহমান, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরপর গনহত্যায় শহিদ পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com