বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

মুজিবনগর সরকার গঠনের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল -হুইপ ইকবালুর রহিম এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২৬৫ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি মুজিবনগর সরকার গঠনের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুজিবনগর সরকারের অধীনেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল উল্লেখ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন আজ। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সকল বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে। এ দেশের যা কিছু অর্জন হয়েছে তার সবকিছুই এসেছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে।

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম উদ্দীন, সদর সার্কেলের পুলিশ সুপার সুজন সরকার, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুইশহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু প্রমুখ। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পর পরই শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা লীগ, যুব মহিলা লগি, তাঁতী লীগসহ বিভিন্ন সংগঠন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com