বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

যারা এতিমদের পুঁজি করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করেন তারা অবশ্যই পাপী- গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩১১ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- যারা এতিমদের পুঁজি করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করেন তারা অবশ্যই পাপী এমন মন্তব্য করে দিনাজপুুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ধর্মীয় অনুশাসনে নিজেদের তৈরি না করে ধর্মের বয়ান করা আর এতিমদের পুঁজি করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা ভন্ডামি ছাড়া কিছু না। মনে রাখতে হবে এটি আফগান-পাকিস্তান নয়, এ দেশ বাংলাদেশ। যে দেশের স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েছে। আর স্বাধীনতার ৫০ বছর পর রাজাকারের সন্তানদের আস্ফালন দেখে মনে হয় যে, দেশ মুক্তিযোদ্ধারা স্বাধীন করেনি। ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ সভা কক্ষে অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযানের উন্মুক্ত লটারীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন। এমপি গোপাল আরও বলেন, শেখ হাসিনার মহানুভবতা ও মাতৃ মমতাকে যারা দুর্বলতা মনে করেন, তাদের মনে করতে হবে দেশের ১৬ কোটি মানুষ শেখ হাসিনার পক্ষে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ। মানুষ অবশ্যই ধর্মান্ধ শক্তির উত্থান কে রুখে দেবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আহাদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু জাফর মো. সাদেক, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) মো. শাকিল আহমেদ উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) মো. শাকিল আহমেদ জানান, এ উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে উন্মুক্ত লটারীর মাধ্যমে ২৮ টাকা কেজি দরে মোট ৯৮ মেট্রিক টন গম ক্রয় করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com