বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করে তাদের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৩১১ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টে সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সব ধর্মের মানুষের রক্তে গড়া আমাদের লাল-সবুজের পতাকা এদেশের অসাম্প্রদায়িকতার প্রতীক। তিনি বলেন, সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান- সব ধর্মের ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে আমরা গড়েছি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই।যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে। সব ধর্মই বলে মানবতার উপর কোনো ধর্ম নেই। তাই দেশে শান্তি বজায় রাখতে হলে ধর্মের কোনো বিকল্প নেই।
১৫ নভেম্বর ২০২০ রোববার বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নে গনপৈত গোবিন্দপাড়া মহাশ্মশান কালী মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জনক চন্দ্র অধিকারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোফ আলম, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু।
এর আগে পলাশবাড়ী ইউনিয়নে মদাতীহাট শ্রী শ্রী সার্ব্বজনীন দূর্গা মন্ডপ এর ভিত্তি প্রস্তর উদে¦াধন ও ঢেমঢেমিয়া কালি মন্দিরে নব নির্মিত বাউন্ডারী ও গেট এর উদ্বোধন করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com