বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরেযুবদলের বিক্ষোভ সমাবেশ, নেতাদের মুক্তি দাবি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৩৫২ বার পঠিত

হারুন উর  রশিদ সোহেল।- জাতীয়তাবাদী যুুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েরম মুন্না এবং সহ সাধারণ সম্পাদক (রংপুর বিভাগ) ও নীলফামারী জেলা যুবদলের সভাপতি এ.এইচ.এম আইফুলাহ রুবেলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে রংপুর মহানগর ও জেলা যুবদল। রোববার  বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান যুবদল নেতারা।
বিকেলে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শ্যালো মার্কেট মোড় সড়ক ও সালেক পাম্প মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সহ সভাপতি রাকিব হোসেন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন প্রমুখ।
বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েরম মুন্না এবং সহ সাধারণ সম্পাদক এ.এইচ.এম আইফুলাহ রুবেলকে নিঃশর্ত মুক্তি দেওয়াসহ সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। দলীয় নেতাদের আটকে রেখে সরকার পতনের আন্দোলন ঠেকানো যাবে না। যুবদলের নেতাকর্মী ও সমর্থকরা জনগণকে সাথে নিয়ে সারাদেশে রাজপথে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com