বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরের মাহিগঞ্জে হয়রানীমুলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ২৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।-রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকার কল্যাণী তৈয়ব গ্রামে ৩ বছরের শিশু ধর্ষনের হয়রানীমুলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ভুক্তভোগীর পরিবারের আয়োজনে রংপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ইমাম মাহফুজার রহমানের স্ত্রী সাথি বেগম। এঘটনায় তিনি ন্যায় বিচার ও ঘটনার সষ্ঠু তদন্ত দাবি করেন।
তিনি তার বক্তব্যে বলেন, তাঁর স্বামী মসজিদের একজন ইমাম, তিনি ইসলামি আদর্শকে বুকে ধারণ করে জীবন যাপন করে আসছে। তাদের পরিবারের অধিকাংশ তাবলিকী, কওমী মাদরাসা শিক্ষক ও বিভিন্ন মসজিদের খতিব-ইমাম। স্থানীয়ভাবে একটি মহল তার স্বামী ও তাদের পরিবারকে নানাভাবে হয়রানী করে আসছে। ইতিপূর্বেও ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়ের করেছে। যা পরবর্তীতে আদালতে মিথ্যা প্রমানিত হয়। সম্প্রতি সামন্য একটি বিষয়কে কেন্দ্র করে ওই চক্রটি তার স্বামীকে ফাঁসানোর জন্য মিথ্যা ধর্ষণের নাটক সাজিয়েছে। মাত্র ৩ বছরের একটা বাচ্চা শিশুকে দিয়ে। তারা তার স্বামী ও পরিবারের নামে বিভিন্ন অনলাইন ও ফেসবুকে মুখরোচক নানা শব্দ জুড়ে অপপ্রচার চালাচ্ছে। এতে আমাদের পরিবার সমাজের কাছে হেয় প্রতিপন্ন হচ্ছে। তাই আমি ন্যায় বিচার ও ঘটনার সষ্ঠু তদন্ত দাবি করছি। এজন্য পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী মাহফুজার রহমানের ভাই মুক্তার হোসেন, মাহবুবার রহমান, মাসুদার রহমান, ইসহাক মিয়া, শেফালী বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com