বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরের শ্যামপুরে চিনিকল বন্ধের প্রতিবাদে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২৪৭ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুরের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল বন্ধের প্রতিবাদে ফুঁসে উঠেছে শ্রমিক, কর্মকর্তা ও আখচারিরা। তারা গত কয়েকদিন ধরে ধারাবাহিক আন্দোলন করছে।
গতকাল মঙ্গলবার সকালে শ্যামপুর চিনিকলের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এসময় চিনিকল বন্দের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে সমাবেশে বক্তব্য রাখেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক বুলু আমিন, আখ চাষি কল্যান সমিতির সাধারন সম্পাদক মেহেদি হাসান সাগর প্রমুখ। এসময় কয়েক হাজার শ্রমিক, চাষী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই চিনিকলগুলোকে বন্ধ করে দেয়া হয়েছে। এর মাধ্যমে রংপুরের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান শ্যামপুর চিনিকলের ৮০০ শ্রমিক কর্মকর্তা-কর্মচারী, ১২ হাজার আখচাষিসহ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত প্রায় দুই লাখ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। তারা বলেন, মিল বন্ধ ঘোষণার প্রক্রিয়া বাতিল করা না হলে রাজপথ-রেলপথ সব পথ বন্ধ করার হুশিয়ারি দেন।####

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com