বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে উপজেলা  চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুর সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের (আনারস) উপর হামলার অভিযোগ উঠেছে।

২৯ মে বুধবার দুপুরে সদর উপজেলার হরিদেবপুর এলাকার মোবারক হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ন্যায়বিচার ও ভোটের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রার্থী ইকবাল হোসেন কেন্দ্রের সামনে ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন করেন।
তার প্রতিদ্বন্দ্বী মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের (হেলিকপ্টার) কর্মী-সমর্থকরা এ হামলা করেছেন বলে অভিযোগ করেছেন ইকবাল হোসেন।
তিনি বলেন, দুপুরে আমি মোবারক হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন গেলে হেলিকপ্টার প্রতীকের কর্মী-সমর্থকরা প্রশাসনের সামনে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়। এ কেন্দ্রের ভোটারদের রাস্তায় আটকিয়ে রাখা হয়েছে। তাদের কেন্দ্রে আসতে দেওয়া হচ্ছে না। নির্বাচনের পরিবেশ ফিরে না আসা পর্যন্ত আমি এখানে অবস্থান নিয়েছি।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, চেয়ারম্যান প্রার্থী কেন্দ্র পরিদর্শনে গেলে উত্তেজনা দেখা দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। খবর পেয়ে বিজিবি’র সদস্যরাও উপস্থিত হয়েছে। এ বিষয়টি চেয়ারম্যান প্রার্থী ডা. দেলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনে আমার বিরুদ্ধে মিথ্যা কথা রটিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com