বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে কমিউনিস্ট পার্টির প্রয়াত নেতা কমরেড আফজালুর রহমান এবং কমরেড চন্দন ঘোষ স্মরণে শোকসভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৫ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির প্রয়াত সভাপতি কমরেড বীরমুক্তি যোদ্ধা আফজালুর রহমান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা প্রয়াত কমরেড চন্দন ঘোষের স্বরণে রংপুর নগরীতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে রংপুর জেলা কমিউনিস্ট পার্টির আয়োজনে রংপুর জেলা পরিষদ হলরুমে এই স্বরণ সভা অনুষ্ঠিত হয়।

কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সিপিবি রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহীন রহমানের সঞ্চালনায় শোকসভার শুরুতেই ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে শোক সংগীত পরিবেশন করে উদীচী রংপুর জেলা সংসদ।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি কেন্দ্রীয় কমিটির সহ- সাধারন সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, রংপুরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা ডাঃ মফিজুল ইসলাম মান্টুৃ, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু, জনতার রংপুরের সংগঠক ডা. মামুনুর রহমান মামুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ,সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, উদীচী রংপুর জেলা কমিটির সভাপতি শাশ্বত ভট্টাচার্য, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতা অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, মহিলা পরিষদের সভাপতি হাসনা চৌধুরী, খেলাঘর সংগঠক সিরাজুল ইসলাম বাবু, জাসদ নেতা সাখাওয়াত হোসেন রাঙ্গা, বাংলাদেশ জাসদ মহানগরের নেতা গৌতম রায়, বাসদ নেতা মমিনুল ইসলাম, ওয়াকার্স পার্টির নেতা অসক কুমার, গণসংহতির নেতা তৌহিদুল ইসলাম, বাসদ নেতা আনোয়ার হোসেন বাবলু, পীরগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির নেতা কামরুজ্জামান সরকার, কাউনিয়া উপজেলা কমিউনিস্ট পার্টির নেতা গোবিন্দ দাস, সিপিবি নেতা আব্দুল জলিল, ক্ষেতমজুর নেতা লোকমান হোসেন, কৃষক নেতা আলতাফ হোসেন, যুব ইউনিয়ন রংপুর জেলা সংসদের সভাপতি শাহজালাল, ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সভাপতি আবু সালেহ সিহাব প্রমুখ। এসময় কমিউনিষ্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শোকসভায় বক্তারা বলেন, কমরেড চন্দন ঘোষ মূলতঃ ছিলেন কৃষক নেতা। কমরেড ছয়ের উদ্দিন ও অ্যাডভোকেট শামসুজ্জামানের নেতৃত্বে রংপুর অঞ্চলে কৃষক আন্দোলন গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৯০ দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পর বিলোপবাদীদের কবল থেকে রংপুরের কমিউনিস্ট পার্টিকে রক্ষার জন্য এগিয়ে আসেন তিনি এবং বুক চিতিয়ে কমরেড ছয়ের উদ্দিনের নেতৃত্বে বিলোপবাদীদের বিরুদ্ধে লড়াই করে রংপুরের পার্টিকে রক্ষা করেন।এটাই ছিল চন্দন ঘোষের একজন কমিউনিস্ট হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। বক্তারা আরও বলেন, কমরেড আফজালুর রহমান মেহনতী মানুষের নেতা, তিনি কৃষক আন্দোলনের পাশাপাশি কমিউনিস্ট পার্টির রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং নিরলস ভাবে গ্রামে গঞ্জে পার্টি গড়ে তোলার কাজে নিজেকে নিয়োজিত করেন। তিনি দৃঢভাবে বিশ্বাস করতেন সমাজতান্ত্রিক সাম্যবাদী সমাজ ব্যবস্থায়। জীবনের শেষ দিন পর্যন্ত পার্টির লড়াই-সংগ্রামের সাথে যুক্ত থেকেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com