বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে  কেন্দ্র খরচের টাকা ভাগবাটোয়ারা নিয়ে মোটর সাইকেল ভাংচুর

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৬১ বার পঠিত
রংপুর থেকে সোহেল রশিদ।-রংপুরের মিঠাপুকুরে নৌকা প্রার্থীর কেন্দ্র খরচের টাকা ভাগবাটোয়ারা নিয়ে মারপিট ও মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের আইডিয়াল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় উপজেলা স্বেচ্ছােসবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম তুহিনকে মারধর ও তার ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার সদর দূর্গাপুর ইউনিয়নের মিঠাপুকুর কলেজ কেন্দ্রে নৌকা প্রার্থীর খরচের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম তুহিনের বিরুদ্ধে। নৌকা প্রার্থীর আরেক কর্মী যুবলীগ নেতা রিপুল মিয়া খরচের হিসেব চেয়ে রফিকুল ইসলাম তুহিনকে আটক করে। এসময় দু’জনের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে রিপুল মিয়া ও তার লোকজন লাঠি দিয়ে রফিকুল ইসলাম তুহিনকে বেধরক পেটান। ভেঙ্গে ফেলেন তার ব্যবহৃত মোটর সাইকেলের বেশকিছু অংশ। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
যুবলীগ নেতা রিপুল মিয়া বলেন, মিঠাপুকুর কলেজ কেন্দ্রের খরচের বেশকিছু টাকা তুহিন আত্মসাৎ করেছেন। আমাদের কর্মীদের ঠিকমত টাকা দেননি। আমার অনেক লোকজন এখনও খরচের টাকা পায়নি। এ বিষয়ে তাকে (তুহিনকে) বলতে গেলে তিনি আমাদের গালমন্দ করেন। তাই, তাকে মারপিট ও মোটর সাইকেল ভাংচুর করেছেন উত্তেজিত কর্মীরা।
রফিকুল ইসলাম তুহিন বলেন, খরচের টাকা ঠিকমত সবাইকে দেওয়া হয়েছে। রিপুল ইচ্ছেকৃতভাবে আমাকে হেনস্তা করতে বিষয়টি নিয়ে ইস্যু তৈরী করেছেন।
মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com