বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে কোরবানীর পশুর হাটে আইন-শৃঙ্খলা ও বিবিধ সংক্রান্ত মতবিনিময় সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২২২ বার পঠিত
সোহেল রশিদ।-রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সভাকক্ষে গত বৃহস্পতিবার দুপুরে পুলিশ কমিশনার  মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ‘আসন্ন পবিত্র ঈদ উল আযহা-২০২৪ উপলক্ষে কোরবানীর পশুর হাট, আইন-শৃঙ্খলা ও বিবিধ সংক্রান্ত মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় পুলিশ কমিশনার  উপস্থিত সকলকে অগ্রিম ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শুরু করেন এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটের ইজারাদের প্রতি কিছু বিষয়ে কঠোরভাবে উচ্চারণ করেন, যেমন- গরুর হাট অবশ্যই সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত চৌহদ্দির ভিতর অবস্থান থাকা, নির্ধারিত হাসিল গ্রহণ, হাটের পাশ দিয়ে গাড়ি চলাচলের রাস্তা পরিষ্কার রাখা, জোরপূর্বক কোনো গরুর গাড়ি থামানো বা তা থেকে চাঁদাবাজি এবং গরুর হাটের সামন দিয়ে গরুর গাড়িকে অন্য জায়গায় যেতে না দেওয়া ইত্যাদি এবং এ বিষয়ে তিনি সকলের সহযোগিতাও কামনা করেন। এছাড়া ভলেন্টিয়ারদের সনাক্তকরণে প্রয়োজনে বিশেষ পোশাকের ব্যবস্থা করা, জাল টাকা সনাক্তকরণে প্রয়োজনীয় মেশিন এবং প্রচারণা মাইকিং এর ব্যবস্থা রাখাসহ সরকারি নির্দেশনা সমূহ যথাযথভাবে পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস)  উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)  কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম)  মোঃ আবু মারুফ হোসেন,  উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)  মোঃ মেনহাজুল আলম,  সিনিয়র সহকারী কমিশনার মোছাঃ তানজিনা খাতুন, কারমাইকেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান  মোঃ ফিরোজুল ইসলাম, সহযোগী অধ্যাপাক মোঃ মতিয়ার রহমান, রংপুর চেম্বারের পরিচালক সামসুর রহমান কোয়েল, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মোস্তফা জামান, রংপুর জেলা মোটর মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আফতাব উজ জামান লিপন, রংপুর সিটির ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আশিক আলী, কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন টিটো,রংপুর জেলা কার জীপ মাইক্রো শাখার সভাপতি শাহ আলমসহ  উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর, রংপুর রিপোর্টার্স ক্লাব,  প্রেসক্লাব,  সিটি প্রেসক্লাব,  দোকান মালিক সমিতি, রংপুর জেলা ও দোকান মালিক সমিতি, রংপুর মহানগর শাখা; মোটর শ্রমিক ইউনিয়ন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার; সহকারী পুলিশ কমিশনার সহ সকল থানার অফিসার ইনর্চাজবৃন্দ এবং রংপুর মহানগরের ০৯টি (৪টি স্থায়ী ও ৫টি অস্থায়ী) পশুর হাটের ইজারাদারবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com