মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

রংপুরে ডক্টর’স লিংক ও বিআইডিএসের সমঝোতা চুক্তি

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩৪৪ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক।- রংপুরে মেডিকেল টুরিজম কোম্পানি ডক্টর’স লিংক ও বীমা পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি (বিআইডিএস) এর মধ্যে সমঝোতা চুক্তি সম্পাদিত হয়েছে। গতকাল সোমবার রংপুরে দু’পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি সম্পাদিত হয়। এসময় ডক্টর’স লিংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোঃ আরিফুল ইসলাম ও প্রতিষ্ঠানের প্রধান মার্কেটিং কর্মকর্তা মুরসালিন মুন্না এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটির সিনিয়র সহ-সভাপতি সায়ের আহম্মেদ ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান আজাদ প্রমুখ।
ডক্টর’স লিংকের প্রধান মার্কেটিং কর্মকর্তা মুরসালিন মুন্না বলেন, ডক্টর’স লিংকের সাথে সমঝোতা চুক্তির মাধ্যমে বিআইডিএস সোসাইটির নিবন্ধিত সকল সদস্য ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা খরচের ৫-১০% পর্যন্ত ছাড় পাবেন।
ডক্টর’স লিংকের প্রতিষ্ঠাতা মোঃ আরিফুল ইসলাম জানান, মেডিকেল টুরিজম কোম্পানি ডক্টর’স লিংক বিগত ৬ বছরের অধিক সময় ধরে বাংলাদেশের নাগরিকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসা প্রার্থীদের পাসপোর্ট প্রসেসিং, ভিসা ফাইলিং, ডাক্তার এপয়েন্টমেন্ট, হাসপাতাল থেকে ভিসার জন্য ভিসা ইনভাইটেশন লেটার, এয়ার টিকিট, ট্রেন টিকিট, এয়ারপোর্টে পিকআপ-ড্রপ, গাইড সাপোর্ট, দোভাষী সাপোর্ট, দেশে বসে বিদেশি ডাক্তারের ভিডিও কনসালটেশন করাসহ বিভিন্ন সেবা প্রদান করে আসছে। দেশের বিভিন্ন স্থানে তাদের পাঁচটি শাখা রয়েছে। আগামীতে সারাদেশে তাদের কার্যক্রম আরও বাড়ানো হবে।
বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি (বিআইডিএস) সিনিয়র সহ-সভাপতি সায়ের আহম্মেদ বলেন, এই চুক্তির মাধ্যমে বিআইডিএস সোসাইটির সকল সদস্য উন্নত চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণে সামগ্রিক সহায়তা সহ বিভিন্ন হাসপাতালে কিছুটা কম খরচে উন্নত চিকিৎসা নিতে পারবে। তিনি ডক্টর’স লিংকের শুভ কামনাসহ আগামীতে পাশে থাকার  প্রতিশ্রুতি   দেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com