মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

রংপুরে তরুণীকে ধর্ষণ ও পর্ণগ্রাফি মামলার মুলহোতা পীরগঞ্জ থেকে গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৯৭৬ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুর নগরীতে তরুণীকে জোর পুর্বক ধর্ষণ ও পর্ণগ্রাফি মামলায় নাজমুল হোসাইন নাঈম নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত নাঈম রংপুরের পীরগঞ্জ উপজেলার দামোদরপুর গ্রামের এমদাদুল হক প্রধানের ছেলে।
জানা গেছে, নাঈমের সাথে পুর্ব পরিচয়ের সূত্র ধরে মিঠাপুকুর উপজেলার ভগবতিপুর গ্রামের এক তরুণী গত ১৬ ফেব্রুয়ারি দেখা করেন। পরে ওই তরুণীকে রংপুর নগরীর তাজহাট থানাধীন রংপুর মডেল কলেজ সামনে একটি বাড়িতে নিয়ে গিয়ে, সেখানে ওই তরুণীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে তা কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে ছবি ও ভিডিও করে রাখে। এরই মধ্যে নাঈম তাকে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করে আসছিল। নাঈমের প্রস্তাবে সাড়া না দেয়ায় ওই তরুণীর স্বামী ও ভাইয়ের মোবাইল ফোনে ইন্টারনেটের মাধ্যমে পূর্বের ধারণকৃত ভিডিও চিত্র পাঠায়। পরে ওই তরুণী বাদি হয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় নারী নির্যাতন ও পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের করেন। সেই মামলার সূত্রধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাজহাট থানা পুলিশ জেলার পীরগঞ্জ উপজেলা থেকে মুলহোতা নাঈমকে গ্রেপ্তার করে।
রংপুর মেট্রোপলিন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওসার জানিয়েছেন, পুলিশের একটি টিম মামলাটি দায়েরের পর থেকে আসামীকে গ্রেফতার করতে মাঠে নামে। সেই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহযোগিতায় পীরগঞ্জ উপজেলা থেকে ঘটনার মুলহোতা নাঈমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত’র মোবাইল ফোন, নগ্ন ভিডিও এবং স্থিরচিত্র উদ্ধার করে তা জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com