বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে ধর্ষন ও বিচারহীনতার বিরুদ্ধে সমাবেশ: ৯দফা বাস্তবায়নের দাবি

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩৮১ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- সারাদেশে অব্যাহতাবে ধর্ষন নিপীড়ন ও পাহাড় সমতলে আদিবাসী নারীদের ওপর সামরিক-বেসামরিক সকল প্রকার যৌন সামাজিক নিপীড়ন বন্ধ এবং ধর্ষন মামলায় স্বাক্ষ্য আইন বাতিলসহ নয় দফা দাবি নিয়ে ধর্ষন ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি সংগঠনের আয়োজনে আজ সোমবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে ধর্ষন বিরোধী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা’র সভাপতিত্বে ও ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) মহানগর শাখা আহবায়ক সাজু বাসফোর সঞ্চলনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদে সাধারন সম্পাদক দীপক শীল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা, সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক মহিলা ফোরামে কেন্দ্রীয় সদস্য ইশরাত জাহান লিপি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান, নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারন সম্পাদক নিলুফা উদাচী ইয়াসমিন, শিল্পী ছাত্র ফ্রন্ট রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিনা মুরমু, ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) বিভাগীয় নেতা পরমানন্দ দাস, ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সভাপতি আবু সালেহ মোঃ শিহাব, ছাত্র ফ্রন্ট জেলা সাধারন সম্পাদক নিরঞ্জন রায় প্রমুখ।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষক আলী রায়হান সরকার। আরো সংহতি প্রকাশ করে রংপুর জেলা কমিউনিস্ট পার্টি, বাসদ, বাসদ (মার্কসবাদী) জাসদ, সিপিবি,ওয়ার্কাস পার্টি, জনতার রংপুরসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ধর্ষন ও নারী নিপীড়ন এখন বাংলাদেশে এখন চরম সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। নিজের ঘর। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্র্মীয় উপাসনালয়, সমতল-পাহাড়ে দেশের কোথাও মানুষের নিরাপত্তা নেই। বক্তারা আরো বলেন, গণতন্ত্রহীনতা ও বিচারহীনতার এই সময়ে খাগড়াছড়িতে আদিবাসী নারী ধর্ষন সাভারে স্কুল ছাত্রীকে প্রকাশ্য দিবালোকে হত্যা, সিলেট এমসি কলেজে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ দ্বারা এক নারী গণধর্ষন রাজশাহীর ধর্মীয় উপাসনালয়ে ধর্মযাজক দ্বারা আদিবাসী তরুনী ধর্ষন ও নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে এলাকাবাসীর সামনে বিবস্ত্র করে নির্যাতনের সাথে যুক্ত সকল ধর্ষক নিপীড়কদের দ্রæত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com