বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে পুলিশি বাঁধায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩১৬ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী-খান সোহেলসহ ছাত্রদলের নেতাকর্মীর উপরে নগ্ন হামলার প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রদল। ১ মার্চ সোমবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মুল সড়কে আসতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। এসময় পুলিশের সাথে ছাত্রদলের নেতাকর্মীদের বাকবিতন্ডা হয়। পরে দলীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ করে তারা। মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, সহ-সভাপতি মামুনুর রশিদ মুকুট, সিরাজ উদ দৌলা ডন, নোমান হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান সুজন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী রাজিব, কারমাইকেল কলেজ ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম রবি প্রমুখ। এদিকে বিকেলে একই দাবিতে রংপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুলসহ জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com