বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে বিএনপি’র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ২৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন প্রস্তুুতি কমিটির এক মতবিনিময় সভা ২৭ জানুয়ারি বুধবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন প্রস্তুুতি কমিটির রংপুর বিভাগীয় সদস্য ও রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আফসার আলী, সাহিদার রহমান জোসনা, সাবেক পৌর মেয়র মামুনুর রশিদ মামুন, ওয়াহেদুজ্জামান মাবু, কাজী খয়রাত, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শাহান, প্রভাষক সাজেদুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গা, প্রচার সম্পাদক ফিরোজ আলম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুর রহমান জাহিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেম্স, আকিবুর রহমান মনু, রংপুর জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল প্রমুখ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ। উক্ত সভায় রংপুর জেলা বিএনপির সহ-সভাপতি বৃন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক বৃন্দ, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবি দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠননের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় রংপুর জেলায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com