বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে বিএনপি’র স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে চিকিৎসা সেবা কার্যক্রম স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে বিএনপি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যাগে এবং ড্যাবের সহযোগীতায় এই কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর শুরুতে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপি‘র সিনিয়র সহ-সভাপতি ও ৯০‘এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা সামসুজ্জামান সামু । এ সময় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপি‘র সাধারন সম্পাদক সইদুল ইসলাম মিজু,জেলা বিএনপি‘র সাধারন সম্পাদক রইচ আহম্মেদ,মহানগর বিএনপি‘র সহ সভাপতি কাওছার জামান বাবলা,যুগ্ম সম্পাদক আনিছুর রহমান লাকু,সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা বিএনপি‘র প্রচার সম্পাদক ফিরোজ আলম, ড্যাবের মহনগর সভাপতি ডাক্তার নিখিল গুহ, সাধারন সম্পাদক ডাক্তার সরিফুল ইসলাম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার মারুফ, জেলা ড্যাবের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন,সদস্য ডাক্তার জব্বার, জেলা যুবদল সাধারন সম্পাদক সামসুল হক ঝন্টু, মহানগর যুবদল সাধারন সম্পাদক লিটন পারভেজ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী প্রমুখ। শনিবার দুপুর দু‘টা পর্যন্ত রক্তদান কর্মসূচী চলাকালে প্রায় পচিশ জন স্বেচ্ছায় রক্তপ্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com